ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইরাকের কুর্দিস্তানে ইরানের মিসাইল হামলায়নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  4:31 PM

news image

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিশ অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও সশস্ত্র ড্রোন পাঠিয়ে হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। ইরাকের কুর্দিস্তানের ওই অঞ্চলে ইরানি কুর্দি বিরোধী দলগুলোর ঘাঁটি ছিল বলে দাবি করেছে তেহরান।  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও রয়টার্স। কুর্দিস্তান আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেছে,

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিরোধী দলগুলোর ওপর হামলা  যেকোনো অজুহাতেই একটি ভুল অবস্থান। ইরাকের ফেডারেল সরকারও এই হামলার নিন্দা করেছে। এছাড়া ইরাকে জাতিসংঘের মিশন ইরানকে সতর্ক করেছে, রকেট কূটনীতি একটি বেপরোয়া কাজ যার পরিণতি ধ্বংসাত্মক। ইরাকের কুর্দিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সামান বারজাঞ্চি এক বিবৃতিতে বলেছেন, ইরবিল ও সুলায়মানিয়ার কাছে হামলায় ১৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। ইরাকি কুর্দি সূত্র জানিয়েছে যে, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইরাকি কুর্দিস্তানের সুলায়মানিয়ার কাছে ইরানি কুর্দিদের অন্তত ১০টি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা জানায়নি সূত্রগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম