ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৪,  4:33 PM

news image

ইয়েমেন উপকূলে প্রজেক্টাইলের আঘাতে তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এটা সর্বশেষ হামলা। খবর অনুসারে, শনিবার ইয়েমেন উপকূলে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেল ট্যাংকারে আগুন ধরে যায়। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, লোহিত সাগরের আল-মুখা বন্দর থেকে ২৩ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে এ ঘটনা ঘটে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সিও এই ঘটনার কথা জানিয়েছে এবং বলেছে, ক্রুরা আগুন নিভিয়ে ফেলেছে। জাহাজ ও ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে। জাহাজটি পরবর্তী বন্দরে উদ্দেশ্যে রওনা অব্যাহত রেখেছে। অ্যামব্রে বলেছে, ট্যাঙ্কারটি ২০১৯ সালে যুক্তরাজ্যের ইউনিয়ন মেরিটাইম লিমিটেডের অধীনে নিবন্ধিত ছিল। গত মাসে নাম ও অপারেটরসহ নিবন্ধনের বিবরণ পরিবর্তন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম