ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৪,  4:58 PM

news image

ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার (২১ ডিসেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুতিদের অভিযান নিশ্চিহ্ন এবং ব্যাহত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এর আগে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগর, বাব আল-মানদেবে এবং এডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে হুতি। এর জবাবেই হুতিদের ওপর হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম