ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

ইমরানকে গুলি করার কারন জানালেন হামলাকারী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২২,  4:10 PM

news image

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছিলেন। বিষয়টি মেনে নিতে না পারায় সাবেক প্রধানমন্ত্রীর ওপর হামলা করা হয়েছে। এ দাবি, ইমরানকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তির। পিটিআই চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যেই তিনি গুলি চালিয়েছিলেন বলেও হত্যার চেষ্টা ও হামলার স্বীকারোক্তিমূলক বক্তব্যে তিনি জানান।পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র খবরে বলা হয়, হামলার পর ওই ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি হামলার বিষয়টি স্বীকার করেন। ওই ব্যক্তি আরও বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ইমরান খানকে হত্যা করার। শুধু তিনিই আমার টার্গেট ছিলেন, অন্য কেউ নন। ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর তাকে আমি হত্যার পরিকল্পনা করেছিলাম। এ সময় তার সঙ্গে কোনো সঙ্গী আছে কিনা জানতে চাওয়া হয়। ওই ব্যক্তি জানান, তার সঙ্গে দ্বিতীয় কেউ ছিল না। তিনি একাই এ হত্যাকাণ্ড চালাতে চেয়েছিলেন। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে পিটিআই’র লংমার্চে হামলায় গুলিবিদ্ধ হন ইমরান খান। তাকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। হামলার এ ঘটনায় ইমরান ছাড়াও আরও দুজন আহত হন। তারা হলেন- সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা। তারাও চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্র: ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম