ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ইমন-মুস্তাফিজের ঝড়ে লাহোরের দাপুটে জয়

#

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৬,  11:07 AM

news image

পারভেজ হোসেন ইমন সুযোগ পেলেন ওপেনিংয়ে, আর সেই সুযোগই বদলে দিল ম্যাচের চিত্র। ১৯ বলে ইমনের ৪৫ রানের ব্যাট হাতে ঝড় তোলা ইনিংস আর মুস্তাফিজুর রহমানের জোড়া উইকেটে মুলতানকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে লাহোর। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে আসে লাহোর। শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাহোর। ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন মাত্র ৫ দশমিক ১ ওভারে গড়ে তোলেন ৮৬ রানের বিধ্বংসী জুটি। তারপর আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজা ক্যামিও ইনিংসে লাহোর ১৮৫ রানের বড় সংগ্রহ পায়।  শুরুর দিকে ধীরগতির ইমন হঠাৎই ভয়ংকর রূপ নেন। কয়েক বলের মধ্যেই একের পর এক ছক্কায় প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার। ইমন আউট হলেও থেমে থাকেনি লাহোর। নাঈম ২৮ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর আব্দুল্লাহ শফিক দ্রুত ৩৩ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ১৩ ওভারে লাহোর তোলে ১৮৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুলতান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেই চাপ আরও বাড়ান মুস্তাফিজুর রহমান। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে পিছিয়ে দেন তিনি। তবে হাল ছাড়েনি মুলতান। শান মাসুদ ও অ্যাশটন টার্নার লড়াই চালিয়ে যান। টার্নার শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের কাছে নিতে পারেননি। নির্ধারিত ওভারে মুলতানের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। লাহোরের হয়ে মুস্তাফিজ নেন ২ উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজা একটি করে উইকেট শিকার করেন। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে লাহোর আর মুলতানের অবস্থান তিনে। সমান পয়েন্ট থাকলেও রান ব্যবধানে এগিয়ে যায় লাহোর। আর টানা তিন জয়ে শীর্ষে রয়েছে করাচি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম