ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৬,  6:46 PM

news image

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবির গ্রেফতারের বিষয়টি তাদের জানানো হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম