ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ইভ্যালির এমডির বিরুদ্ধে আরও তিন মামলা

#

২৮ নভেম্বর, ২০২১,  8:15 PM

news image

ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের বিরু‌দ্ধে ব‌রিশা‌লে তিন‌টি চেক প্রতারণার মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। রোববার (২৮ নভেম্বর) ব‌রিশাল অ‌তি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট আদাল‌তের বিচারক মো. মাসুম বিল্লাহ পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের বেঞ্চ সহকা‌রি চার‌চিল ও বাদী প‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান। মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাই‌কেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের বরাবর প্রদান ক‌রেন। এর বিপরী‌তে ৩ জনকে চেক দেওয়া হ‌য়েছিল। তারা চেক নি‌য়ে ব্যাংকে গেলে তাদেরকে চেক ফেরত দেয়। প‌রে তারা পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ্যাল নো‌টিশ পাঠায়। এ ব্যাপারে কো‌নো উত্তর না পেয়ে ৩ জন পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম