ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে

ইভিএম হ্যাক করা সম্ভব না : সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  4:13 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কোনোভাবেই হ্যাকিং সম্ভব না। কারণ, এটার সঙ্গে ইন্টারনেটের সংযোগ নেই। আজ বুধবার নির্বাচন ভবনে জাকের পার্টির সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি এ মন্তব্য করেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেই চাওয়াটা পূরণ করতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। গণতন্ত্রকে অস্বীকার করার উপায় নেই। গণতন্ত্রের মাধ্যমেই আমাদের স্বাধীন দেশের যাত্রা শুরু হয়েছে। সে জন্য আমাদেরকে সহাযোগিতা করবেন। সক্রিয় সহযোগিতা চাই।’ সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের পরিপূর্ণ সহায়তা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ চাই। কারণ নির্বাচনের মাঠে নিয়ন্ত্রণ করতে হলে সব দলের ওখানে থাকতে হবে। সবাই যদি থাকেন, তাহলে ওখানে (নির্বাচনে) একটা ভারসাম্য সৃষ্টি হয়।’ সিইসি আরও বলেন, ‘তরুণদের উদ্দীপ্ত করবেন। অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাধীনভাবে, একটা অনুকূল পরিবেশে। এটা মাঝে মাঝে বিতর্কিত হয়ে যায়। পরিবেশটা যদি আমরা অনুকূল করতে পারি, তাহলে যারা ভোটার, তারা নিরাপদে আস্থা নিয়ে ভোট দিতে পারেন।’ হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। ইভিএমের হ্যাকিংটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটার সঙ্গে ইন্টারনেটের সংযোগ নেই। এটা নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। নিরবিচ্ছিন্নভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছি। কিন্তু বাইরে অনেক কথা চাউর আছে যে—হ্যাকিং হতে পারে, এটাতে ভোট কারচুপি হতে পারে। কিন্তু, আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি।’ সিইসি বলেন, ‘আপনাদের বক্তব্য আমাদের বিবেচনাধীন থাকবে। কমিশন আইন, বিধির আলোকে পরিচালিত হবে। আমরা এর বাইরে যেতে পারব না। আমাদের সবার আন্তরিক সহযোগিতা, প্রয়াস থাকলে আমার সংসদ নির্বাচনের কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করতে পারব।’ সংলাপের জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে নয়জন সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম