ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক : নির্বাচন কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৩,  12:48 PM

news image

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই। দলগুলোর সঙ্গে বারবার সংলাপ করছে ইসি। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, কোনো কোনো দল সংলাপে এসেছে। আবার কোনো কোনো দল আসেননি।

আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সব দল নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে আসা না আসা সেটা দলের ব্যাপার। তিনি আরও জানান, ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক। এখানে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। আমরা ছয় শতাধিক নির্বাচন করেছি। কিন্তু কোনো পক্ষপাতিত্ব করিনি। এদিকে আজ অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুটি ও জীবননগর উপজেলার ছয়টিসহ মোট আট ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। আলমডাঙ্গা উপজেলার নাগদহ ও আইলহাস ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ও জীবননগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ৫৪টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম