ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইভিএমে নির্বাচনে সহিংসতা কম, কারচুপির প্রমাণও কেউ দেখাতে পারেনি: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  4:02 PM

news image

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন হলে সহিংসতা কম হয়। এছাড়া, ইভিএমে কারচুপির প্রমাণও কেউ এখনও দেখাতে পারেনি। তাই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি বলেন, ইভিএমের প্রতি তার নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা আছে। সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইভিএমে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায়, এ তথ্য সঠিক নয়। সে রকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। ভোট গ্রহণের পর ফলাফলে ভিন্নতা দেখা দিলে তখন এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সিইসি বলেন, সক্ষমতা না থাকায় আপাতত ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বেশ কিছু রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে। ইভিএমে কারচুপি হয় বা অন্য প্রতীকে ভোট চলে যায়, সেরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া এই সিদ্ধান্ত একটি দলের চাওয়া বা বিরোধিতার ওপর নির্ভর করে নেয়া হয়নি। এটি নির্বাচন কমিশনের নিজেদের সিদ্ধান্ত। তাছাড়া, ইভিএমে ভোটগ্রহণের ব্যাপারে আমাদের অনাস্থা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম