ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ইভটিজিংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন চৌহালী থানার ওসি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  2:49 PM

news image

সিরাজগঞ্জ জেলার একটি দুর্গম ও প্রত্যন্ত চরাঞ্চল চৌহালী উপজেলা। প্রত্যন্ত চরাঞ্চল হলেও এই উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বার বার যমুনা নদীর ভাঙ্গনের কারণে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান প্রায় কাছাকাছি। এমনকি উপজেলার কোনো কোনো এলাকায় ৩ থেকে চার মাইলের মধ্যে ৫ থেকে ৬ টি সমমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।নদী ভাঙ্গনের কারণে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমে গেলেও প্রতিষ্ঠানে  ক্লাস নেওয়া হচ্ছে নিয়োমিত ।  চৌহালীর শিক্ষা ব্যবস্থা আরো উন্নত, মাদক, জুয়া ও ইভটিজিং নির্মূল করার  লক্ষ্যে বিদ্যালয় পরিদর্শনে এসে যুদ্ধ ঘোষনা করলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ ৷  সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শণে আসেন তিনি ৷এসময় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীদের সাথে কথা বলেন ৷ ওসি হারুন-অর রশিদ বলেন, তোমাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে লেখা-পড়া করে বাবা-মা ও শিক্ষকদের মূখ উজ্জল করা আর আমাদের কাজ হচ্ছে তোমাদের যাতায়াতের পথ নির্বিঘ্ন করা ৷ তোমরা বাজে চিন্তা বাদ দিয়ে পড়া-লেখা করো ৷ রাস্তায় কোনো বখাটে ছেলে ইভটিজিং করলে আমার মোবাইল নম্বরে কল দিবে সাথে সাথে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে সে যেই হোক তাকে ছার দেয়া হবে না ৷ এ সময় উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমান, (ভার)সহকারি প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সিনিয়র শিক্ষক ফারুক হোসেন সহ সহকারী শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ ৷ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম