ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইফাদ এর কান্ট্রি ডিরেক্টরদের নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  11:03 PM

news image

ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সহ এসএসিপি’র উর্দ্ধতন কর্মকর্তারা বেতাগার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেছেন। এবং পরে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্তরে ফারমার স্কুল ভিজিট ও তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেম্টেম্বর) সকালে ইফাদ এর পাকিস্তান ক্যান্টি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচা এর নেতৃত্বে তাঁরা ধনপোতা ও মাসকাটার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেন। এবং শেষে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্তরে ফারমার স্কুল ভিজিট কার্যক্রম ও স্থানীয় কৃষক/কৃষানীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এফএও এর এডভাইসর ও সিনিয়র টেকনিকাল কাটারজিনা চাম্পীকা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এসএসিপি’র প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, বিএডিসি’র খুলনা রিজিয়ান খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জামান ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত পুনম, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, নবনিতা জোদ্দার ও বিপুল কুমার পাল। কর্মকর্তারা নিরাপদ সবজির বিভিন্ন ক্ষেত দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নানাধরনের পরামর্শ প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম