ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ইফতারে কেন উপকারী শশার শরবত

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  11:02 AM

news image

গরমে সারা দিন রোজার পর ইফতারে শরীর ও মনে প্রশান্তির পরশ বুলিয়ে দিতে পারে শসার এক গ্লাস ঠাণ্ডা শরবত। ইফতারে তেষ্টা মেটাতেই নয়, ওজন কমাতেও শসার শরবত কিংবা স্মুদি দারুণ উপকারী। যারা রোজায় ওজন নিয়ে চিন্তিত থাকেন তারা ইফতারে খেতে পারেন শশা-ধনেপাতার স্মুদি। এটি অন্যান্য স্মুদি বানানোর চেয়ে অনেক সহজ। শশার শরবত শুধু পানিশূন্যতা দূর করে না, এটি শরীরকে করে সতেজ ও পাণবন্ত। এটা কমবেশি সবারই জানা যে,

যারা ওজন কমাতে চান, তাদের কাছে শশা অত্যন্ত উপযোগী একটি খাবার। শশাতে থাকে ভিটামিন কে, সি, বি৬। তাছাড়া শশায় রাইবোফ্লাভিন, ফোলেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্কের মতো বিভিন্ন গুরত্বপূর্ণ উপাদান থাকে। আর স্বাভাবিকভাবে শরীরে পানির ঘাটতি নিয়ন্ত্রণ তো করেই, যা আগেই বলা হয়েছে। অন্যদিকে, ধনেপাতায় থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট, যা শরীরে মেদ জমা হতে বাধা দেয়। তাই শসার শরবত কিংবা স্মুদি হতে পারে এই রমজানে ওজন কমানোর মোক্ষম হাতিয়ার। 

কীভাবে বানাবেন: শসা কুঁচি ১ কাপ, পানি ২ কাপ, ধনেপাতা কুঁচি ২ টেবিল টামচ, লবণ আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, বিটলবণ আধা চা চামচ, কাঁচা মরিচ মিহি কুঁচি ১টি এবং বরফ কুঁচি পরিমাণমতো। প্রথমে বরফ বাদে সব উপকরণ ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার গ্লাসে ঢেলে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করতে পারেন সুস্বাদু এই শরবতটি। বিশেষ ভাবে বলতে হয় যে, এটি ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন ইফতারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম