ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্লু ভেরিফায়েড করবেন যেভাবে

#

আইটি ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৩,  10:18 AM

news image

আপনি যদি শিল্পী, সোশ্যাল ইনফ্লুইয়েন্সার কিংবা কোনও সংস্থা বা ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী হোন তবে বেশ কিছু ধাপ অবলম্বন করে আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি আজই ব্লু ভেরিফায়েড করে নিতে পারেন। কেননা ব্লু চেকমার্ক করা অ্যাকাউন্টকে নেটিজেনরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তবে বেশ কিছু নিয়ম মেনে তবেই পাওয়া যাবে এ ব্যাজ।

যেভাবে আবেদন করা যাবে

প্রথমেই ইন্সটাগ্রাম প্রোফাইলে যেতে হবে। তারপর উপরের ডানদিকে কোণায় hamburger icon-এ ট্যাপ করতে হবে। এরপর Settings-এ গিয়ে ট্যাপ করতে হবে Account-এ। এরপর Request Verification-এ ট্যাপ করতে হবে। এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথভাবে পূরণ করে ফেলতে হবে। নিজের আইনি নাম এবং ‘known as’ বা কাজের নাম (যদি প্রযোজ্য হয়) জানিয়ে দিতে হবে। এরপর নিজের বিভাগ বা শিল্প নির্বাচন করতে হবে। (যেমন: ব্লগার/ইনফ্লুয়েন্সার, খেলাধুলা, সংবাদ/মিডিয়া, ব্যবসা/ব্র্যান্ড/সংস্থা, ইত্যাদি)। সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিসিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে। এরপর সেটি জমা দিয়ে দিতে হবে। এরপর ইন্সটার একটি প্রতিনিধি দল এ আবেদন পর্যালোচনা করে দেখবে। ইন্সটাগ্রাম খুব স্পষ্টই বলেছে যে, তারা এজন্য কোনও ই-মেইল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্য ভাবে যোগাযোগ করবে না। কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম