ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ইন্দোনেশীয় হজযাত্রীদের সব বিধি-নিষেধ তুলে নিল সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  4:43 PM

news image

ইন্দোনেশিয়ার হজযাত্রীদের বয়সের বিধি-নিষেধ তুলে নিয়ে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেশটিতে সফরকালে এ তথ্য জানিয়েছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। এসময় তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সাতটি বিষয়ে দেশটির সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ড. তাওফিক বলেন, ইন্দোনেশিয়া থেকে যেকোনোসংখ্যক হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন। হজযাত্রায় করোনা মহামারি বিষয়ক স্বাস্থ্য বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। তা ছাড়া হজযাত্রীদের বয়স ও মাহরামের (রক্তসম্পর্কীয় আত্মীয়) উপস্থিত থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

মুসলিম বিশ্বে ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম হজ পালন করেন বলে জানান তিনি। করোনা-পরবর্তী সময়েও দেশটি থেকে সর্বোচ্চসংখ্যক মুসলিম হজ ও ওমরাহ পালন করেছেন। দেশটি থেকে দুই লাখ ১১ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালনে অংশ নেন। করোনা মহামারির আগে প্রতি বছর দেশটি থেকে দুই লাখের বেশি লোক হজে অংশ নিত।  এ বছর গত ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বিশ্বের ১০ লাখ মুসল্লি। এর পরের এক মাসে ওমরাহ পালন করতে ১০ লাখের বেশি মুসলিম সৌদি আরবে গেছেন। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে গেছেন সর্বোচ্চসংখ্যক। এরপর গত ২ আগস্ট করোনাকালের দীর্ঘ দুই বছর পর পবিত্র কাবাঘরের চারপাশে স্থাপিত সুরক্ষাবেষ্টনী সরিয়ে নেওয়া হয়েছে। ফলে পবিত্র কাবাঘরের দেয়াল ও হাজরে আসওয়াদ বা বরকতময় কালো পাথর সরাসরি স্পর্শ করছেন মুসল্লিরা।  ২০২১ সালে পবিত্র হজ পালন করেন ৫৮ হাজার ৭৪৫ জন। ২০২০ সালে কঠোর বিধি-নিষেধ মেনে ১০ হাজার মানুষ হজ পালন করেন। মহামারির আগে ২০ লাখের বেশি মানুষ হজ পালন করতেন। সূত্র : সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম