ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬,  2:25 PM

news image

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বানদুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, ‘নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা উদ্ধার অভিযান জোরদার করছি।’ ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোররাত ২টার দিকে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে ভূমিধস হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহতদের সংখ্যা নথিভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিতে ওই এলাকাটি প্লাবিত হয়। নতুন করে প্রানহাণির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কম্পাসের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ আনুমানিক ৩০ হেক্টর (৭৪ একর)।  প্রতিবেদনে আরও বলা হয়, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম