ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত কমপক্ষে ১৬২

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  10:39 PM

news image

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। সোমবার (২১ নভেম্বর) জাভা দ্বীপে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেন, জাভা দ্বীপে ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জন নিহত এবং শতশত আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ। রাজধানী জাকার্তায়ও কম্পনের তীব্রতা অনুভূত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এ ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। সিয়াঞ্জুর জেলা প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে বলেন, ‘ভূমিকম্পের আঘাতে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।’ এর আগে, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রাত ৯টা ৭ মিনিটে একই এলাকায় আফটার শক হিসেবে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলেও জানায় ইউএসজিএস। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। গত কয়েকদিনে দেশটিতে ৪ দশমিক ৭ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। সবশেষ গত ১৬ নভেম্বর আঘাত হানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম