ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা বাঁশখালীতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে নিহত বেড়ে ১৭৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  2:07 PM

news image

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলিত হয়ে কমপক্ষে ১৭৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে আরেমা ২-৩ গোলের ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় ভক্তরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি মাঠে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম