ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না মেসি

#

স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০২৩,  10:47 AM

news image

ফিফা উইন্ডোর অংশ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন চীনে। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেইজিংয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টিম আলবিসেলেস্তে। এর মধ্যেই খবর, এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।   চীন সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় না গিয়ে অবকাশ যাপনে যাবেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গেল বছরের শেষ দিকে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি ক্লাব ফুটবলে গেল কটা মাস ভুলে যাওয়ার মতোই সময় পার করেছেন। ইতোমধ্যে ভবিষ্যৎ গন্তব্যও ঠিক করে ফেলেছেন। আগামী জুলাইয়ে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি। তার আগে ছুটি কাটাবেন আর্জেন্টাইন তারকা। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই তার সঙ্গে চুক্তি করতে পারবে মায়ামি। তাই সব ঠিক থাকলে তিনি জুনের পর ক্লাবটির হয়ে খেলতে পারবেন। ধারণা করা হচ্ছে আগামী ২১ জুলাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন মেসি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম