ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরে জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২৩,  10:48 AM

news image

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বসুন্ধরা ম্যাজেস্টি' মোংলা বন্দরে ভিড়েছে। মঙ্গলবার (৩০ মে) জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৯ মে) রাত ৯টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-৮নম্বর অ্যাংকোরেজে ভেড়ে কয়লা নিয়ে আসা এ জাহাজটি। এ সময় রাতেই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস। সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে গত ১৫ এপ্রিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ম্যাজেস্টি ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে জাহাজটি সোমবার রাত ৯টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-৮ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে। এ সময় একই দিন রাতেই কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাস করা কয়লা লাইটারেজে করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের জেটির নিজস্ব গ্রাস্পের (কামড়িকল) মাধ্যমে লাইটারেজ থেকে উত্তোলিত কয়লা স্বয়ংক্রিয় বেল্টে করে তা মজুত করা হচ্ছে গোডাউনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম