ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৫,  2:33 PM

news image

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মাকাসার শহরের একটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের ধরিয়ে দেওয়া আগুনে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় একজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে পুলিশের গাড়ির ধাক্কায় একজন ট্যাক্সি চালকের মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমত মাপ্পাতোবা এএফপিকে বলেন, ‘গত রাতে বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হয়। তারা জ্বলন্ত ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। তিনি অভিযোগ করে বলেন, বিক্ষোভকারীরা কার্যালয়ে হামলা চালায় এবং ভবনে আগুন লাগিয়ে দেয়।  তিনি আরও বলেন, ‘সাধারণত বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা কেবল পাথর ছুঁড়ে মারত অথবা অফিসের সামনে টায়ার পোড়াত। তারা কখনও ভবনে ঢুকে পড়ত না বা আগুন দিত না।’ বিক্ষোভকারীরা এমন করবে এটা আমাদের ধারণা ছিল না।  নিহতদের মধ্যে দুজন ছিলেন স্থানীয় কাউন্সিলের কর্মচারী এবং অন্যজন সরকারি কর্মচারী। কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের অগ্নিকাণ্ডে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম