ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৫,  2:48 PM

news image

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।মোস্তফা সরয়ার ফারুকী পোস্টে লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়। পোস্টে তিনি লেখেন, পরে নানা আলোচনার পর আবারও কর্মসূচিটির অন্তর্ভুক্তি ঘটে। বড় কোনো কর্মসূচি ও বড় একটি দল একসঙ্গে কাজ করলে মাঝে মধ্যে এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি নিয়ে আপনাদের মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সংস্কৃতি উপদেষ্টা আরও লিখেছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম