ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৪,  11:23 AM

news image

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অহযোগ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। সেই সময়কার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।  যদিও সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি। তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহ্‌মেদ পলক জানিয়েছিলেন, ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা। জানা গেছে, ১৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধা ঘণ্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়। পরদিন ১৬ জুলাই দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের ৫৯টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। এই নির্দেশের ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয়। বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কমিশনার জানিয়েছেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম