ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় নারী কাইলি

#

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  9:58 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রথম কোনো নারী হিসেবে ৩০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন কাইলি জেনার। ২৪ বছর বয়সী জনপ্রিয় মডেল ও কার্দাশিয়ান পরিবারের এই সদস্যের অ্যাকাউন্টের তথ্য থেকে দেখা যায়, বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ৩০ কোটি ১০ লাখ পেরিয়ে গেছে। এতে পপ-তারকা আরিয়ানা গ্রান্ডেকেও ছাড়িয়ে গেছেন তিনি। এর আগে আরিয়ানা ছিলেন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় নারী। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ২৮ কোটি ৯০ লাখ। তবে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে এখনও শীর্ষে আছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

তার ফলোয়ারের সংখ্যা ৩৯ কোটি। আরেক ফুটবল তারকা লিওনেল মেসি ৩০ কোটি ফলোয়ার নিয়ে কাইলির পরের স্থানে রয়েছেন। কাইলি তার বিখ্যাত বোন কিম, কোর্টনি এবং ক্লোই কার্দাশিয়ানের সঙ্গে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ নামের রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীকালে তিনি ‘কাইলি কসমেটিকস’ নামে তার মেকআপ কোম্পানি শুরু করেন। কাইলি ছাড়াও তার বোন কিম, কেন্ডল জেনার এবং ক্লোই কার্দাশিয়ানও ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় অ্যাকাউন্টগুলোর তালিকায় রয়েছেন। এর মধ্যে ২৭ কোটি ৯০ লাখ ফলোয়ার নিয়ে কিম ৮ম স্থানে, ২১ কোটি ৩০ লাখ ফলোয়ার নিয়ে কেন্ডল ১১তম স্থানে এবং ২১ কোটি ২০ লাখ ফলোয়ার নিয়ে ক্লোই ১২তম স্থানে রয়েছেন। এছাড়া ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় নারীদের মধ্যে রয়েছেন সেলেনা গোমেজ, বিয়ন্সে এবং টেলর সুইফট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম