ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইনজুরিতে হারিস, পাকিস্তান দলে দুশ্চিন্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  4:56 PM

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজ খেলতে নেমেই ইনজুরিতে পড়লেন পাকিস্তানের পেসার হারিস রউফ। দলের হার ছাপিয়ে এই মুহূর্তে পাকিস্তানের বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন হারিস। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন এই পেসার।  পাকিস্তানের বোলিং ইনিংসে নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলের পর মাঠ ছাড়েন হারিস। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানায়, তিনি ‘বাম পাশে বুক ও পেটের পেশিতে তীব্র ব্যথা’ অনুভব করেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, পরীক্ষিত এই ফাস্ট বোলার “লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন” এর ইনজুরিতে পড়েছেন। একইসঙ্গে নিশ্চিত করা হয়, পাকিস্তানের ইনিংসের সময় তিনি ব্যাট করতে নামবেন না।  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র ১১ দিন আগে এমন এক ইনজুরি নিশ্চিতভাবে পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। শাহিন আফ্রিফি এবং নাসিম শাহকে নিয়ে ম্যান ইন গ্রিনদের পেস বোলিং বিভাগের পূর্ণতা দিয়েছিলেন হারিস। গতি এবং পুরাতন বলে সুইং দক্ষতা হারিসকে সাম্প্রতিক সময়ে করেছে পাকিস্তান স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ। তবে লোয়ার গ্রেডের এই ইনজুরির কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফিই এখন অনেকটা অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স  ট্রফির টুর্নামেন্ট শুরু হবে ফেব্রুয়ারি ১৯ তারিখে। করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ২৩ তারিখে আছে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম