ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

ইথিওপিয়ায় বিদ্রোহীদের হামলায় নিহত ১০০

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন, ২০২২,  11:33 AM

news image

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে সন্ত্রাসী হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই আমহারা নৃগোষ্ঠীর সদস্য। খবর আল-জাজিরা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো প্রত্যক্ষদর্শী নিহতের সংখ্যা দুই শতাধিক বলে জানিয়েছেন। হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই আমহারা জাতিগোষ্ঠীর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই হামলার জন্য দায়ী ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ)। ওরোমিয়ার আঞ্চলিক সরকার হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যাসহ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

মন্তব্যের জন্য আদ্দিস আবাবায় কেন্দ্রীয় সরকারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। ওই অঞ্চলের বাসিন্দা আবদুল সায়ীদ তাহির বলেন, ‘আমি ২৩০টি মরদেহ গুনেছি। সাধারণ মানুষের ওপর এম হামলার ঘটনায় আমি ভীত। এমন ভয়াবহ অবস্থা আমার জীবনে আর দেখিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের গণকবর দিচ্ছি এবং এখনো মরদেহ সংগ্রহ করছি।’ ফেডারেল আর্মি ইউনিট এখন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তারা চলে গেলে আরও হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী শাম্বেল বলেন, ‘জাতিগতভাবে আমহারা সম্প্রদায় যারা প্রায় ৩০ বছর আগে পুনর্বাসন কর্মসূচিতে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল তাদের এখন মুরগির মতো মেরে ফেলা হচ্ছে।’ অপর এক প্রত্যক্ষদর্শী আবদু হাসান বলেন, ‘আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। আমি শুনেছি ৩০০ জনের মরদেহ পাওয়া গেছে। এখনো দুটি গ্রামে মরদেহ উদ্ধার করা হয়নি। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।’ এদিকে হামলার দায় অস্বীকার করে ওএলএর মুখপাত্র ওদা তারবি এক টুইট বার্তায় বলেছেন, ‘আবি আহমেদের সরকার ওএলএর ওপর দোষ চাপাচ্ছে।’ জাতিগত বিরোধ আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে লেগেই আছে। উত্তর তাইগ্রে অঞ্চলে ২০২০ সালে শুরু হওয়ার লড়াই গত বছর আফার ও আমহারার প্রতিবেশী অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম