ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ইথিওপিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জাতিসংঘের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২১,  12:24 PM

news image

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইথিওপিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে এবং সংঘাতপূর্ণ এ দেশের উত্তরাঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। খবর এএফপি’র। পরিষদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে তুমুল লড়াই ছড়িয়ে পড়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’ ‘তারা এ সংঘাত বন্ধের এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি আলোচনা করার ও এ সংকট সমাধানে অন্তর্ভূক্তিমূলক ইথিওপীয় জাতীয় সংলাপ শুরু করার জন্য পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে। টাইগ্রেয়ান বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবা দখল করে নেয়ার হুমকির পর পরিষদের ১৫ সদস্য দেশ এমন বিবৃতি দেয়। তারা ইথিওপিয়ার সংঘাত প্রশ্নে একটি অভিন্ন অবস্থানে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিষদ ইথিওপিয়ার মানবিক পরিস্থিতি ও জাতীয় স্থিতিশীলতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশটির সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ডগত ঐক্যের ব্যাপারে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম