ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী

ইতিহাসে সর্বোচ্চ দাম কয়লার

#

০৭ সেপ্টেম্বর, ২০২২,  4:23 PM

news image

এশিয়ার বাজারে কয়লার দাম ব্যাপক বেড়েছে। অক্টোবরে সরবরাহ সূচি নির্ধারণ করে প্রতি টন বিক্রি হচ্ছে ৪৩৬ ডলারে। ইতিহাসে যা সর্বোচ্চ। ব্লুমবার্গসহ ব্যবসাভিত্তিক প্রভাবশালী একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বছর ব্যবধানে প্রায় ৩ গুন বেড়েছে কয়লার মূল্য। ইউরোপের বাজারেও রেকর্ড দরে বিক্রি হচ্ছে এ জ্বালানি পণ্য।  বিষেশজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে গ্যাস সরবরাহে অনিশ্চয়তায় বাড়ছে কয়লার চাহিদা। ফলে এর দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়ায় খনি থেকে কয়লা উত্তোলন কমার শঙ্কাও করছেন তারা। গত শুক্রবার স্পট মার্কেটে প্রতি টন কয়লা বিক্রি হয়েছে ৪৩৬ ডলার ৭১ সেন্টে। সর্বকালে যা সর্বোচ্চ মূল্য।  আর গত সোমবার ফিউচার মার্কেটে জ্বালানি পণ্যটির দাম বেড়েছে ৫ শতাংশ। টনপ্রতি তা বিক্রি হয়েছে ৪৬৩ ডলার ৭৫ সেন্টে। ২০১৬ সালের জানুয়ারির পর যা সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার কয়লার চালানে যেকোনো গুরুতর বাধা জ্বালানি পণ্যটির মূল্য আরও বাড়িয়ে দিতে পারে। কারণ, গ্যাস ও তেলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদনে কয়লা কেনার দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ। কিছুদিন আগেও যার দর সাশ্রয় ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম