ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  2:33 PM

news image

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে দূতাবাস। মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের গ্রামের বাড়ি মাদারীপুরে। বাকি দুজনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে। আজ রোববার (৩০ জানুয়ারি) ইতালির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস বলছে, মারা যাওয়া ওই বাংলাদেশিদের সঙ্গে কোনো ধরনের ডকুমেন্ট না থাকায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছিল। পরে উদ্ধার হওয়া বাকিদের সঙ্গে কথা বলে এই সাত বাংলাদেশিকে শনাক্ত করা হয়।

মৃত বাংলাদেশিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। অন্য দুজন হলেন, কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ছয়জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন। তাই ইতোমধ্যে বাংলাদেশে তাদের স্বজনদের কাছে পরিচয় পৌঁছে যাওয়ার কথা। মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করতে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কথিত সাত বাংলাদেশির মরদেহ সিসিলি প্রদেশের অ্যাগ্রিজেন্তো এলাকার একটি মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম