ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ইতালিতে ১২০০ অভিবাসনপ্রার্থী উদ্ধার, প্রাণহানি ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  10:31 AM

news image

গেলো ২৪ ঘণ্টায়, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন কমপক্ষে ১২০০ অভিবাসনপ্রার্থী। তবে প্রাণ হারিয়েছে কমপক্ষে পাঁচজন। খবর ভয়েস অব আমেরিকার। ইতালির কোস্টগার্ডের বিবৃতি অনুসারে, দুটি পৃথক অভিযানে ৬৭৪ এবং ৫২২ জনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফগানিস্তান, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। দেশগুলোতে চলমান যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং খাদ্যাভাবের কারণেই ইউরোপে পাড়ি জমান হাজারো মানুষ। ইতালি জানিয়েছে, গেলো কয়েক সপ্তাহে পরিপূর্ণ হয়ে গেছে দেশটির অভিবাসন আশ্রয় কেন্দ্রগুলো। ধারণার তুলনায় অতিরিক্ত অভিবাসনপ্রার্থীরা পৌঁছেছেন সেখানে। জাতিসংঘের হিসাব অনুসারে, চলতি বছরই ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম