ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

#

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  5:02 PM

news image

ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। জুনায়েদ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়িচাপায় তিনি আহত হন। পরে সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য আরও জানান, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালি গিয়েছিলেন। এতে তার পরিবারের ১০ লাখ টাকা খরচ হয়। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ শুরু করেছেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম