ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ইতালিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

#

২৮ মে, ২০২৫,  7:17 PM

news image

ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম নামে (৩৫) এক বাংলাদেশির নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৮ মে) রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে এ ঘটনা ঘটে। জানা গেছে, মারিনো দি আরদেয়া এলাকায় আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশনে) দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে তিনি খুন হন। নাহিদ ইসলামের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। ব্যক্তি জীবনে নাহিদ ইসলাম স্ত্রী সন্তার নিয়ে ইতালিতে থাকতেন। তার ৫ বছর বয়সের ছেলে এবং ৭ মাস বয়সের মেয়ে রয়েছে অভিবাসী পরামর্শক এম রহমান লিটন জানান, ছুরিকাঘাতের পর তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার আসার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান করেছেন। এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যের প্রার্থনা করেন আল্লাহর কাছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম