ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ইডেন ছাত্রীকে হেনস্তার অভিযোগ নিয়ে যা বললেন অধ্যক্ষ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  11:43 AM

news image

ছাত্রী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ৬ ঘণ্টা আটকে রেখে ইডেন মহিলা কলেজের ছাত্রী নুসরাত জাহান কেয়াকে হয়রানি, মানসিক নির্যাতন ও জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ওই দিন (১৭ অক্টোবর) কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল। ওই সময় কেয়া সার্টিফিকেট নিতে কলেজে এলে বিভাগীয় প্রধান তাকে মিটিংয়ে নিয়ে আসেন।

এ সময় আমরা তার বক্তব্যের বিষয়ে যথেষ্ট প্রমাণ বা ভিত্তি আছে কি না, জানতে চাই। কিন্তু সে সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে স্থানীয় অভিভাবক এসে তাকে নিয়ে যায়। এই বিষয়টিকেই সে রং মাখিয়ে মনে যা এসেছে তা-ই বলেছে। ৬ ঘণ্টা আটকে রাখার বিষয়ে অধ্যক্ষ বলেন, এটা করার প্রশ্নই আসে না। আনুমানিক ৫২ মিনিটের মতো কথা হয়েছে। শিক্ষক হিসেবে আমরা তো ছাত্রীর সঙ্গে কথা বলতেই পারি। অসুস্থ হয়ে পড়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওই ছাত্রী সম্পূর্ণ সুস্থ অবস্থায় কলেজ থেকে বেরিয়েছে। তার খারাপ লাগা বা অসুস্থতার কথা আমাদের জানায়নি। সে তার অভিভাবকের সঙ্গে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গেছে। অধ্যাপক সুপ্রিয়া আরও বলেন, আবাসিক হলে অসংখ্য শিক্ষার্থী নিরাপদে ও নিরাপত্তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে থাকতে পারে না বলে ওই ছাত্রীর মন্তব্য সত্য নয়। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রসঙ্গত, নুসরাত জাহান কেয়া নামে এক ছাত্রী কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের দুইপক্ষের কোন্দল-সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম