ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের

ইটনা হাওরে নৌকা ডুবি: নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  10:30 AM

news image

কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  মৃত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)। এর আগে সোমবার (১৩ জুন) দুপুরে ইটনা হাওরে ডুবির ঘটনা ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্য তা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে পাঁচজন ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঝড়ের কবলে পড়ে এবং ঢেউয়ের তোড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুইজন সাঁতারে মাছ ধরার নৌকায় উঠতে পারলেও নৌকায় থাকা অন্য তিনজন নৌকাসহ পানির নিচে তলিয়ে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম