ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৩,  11:27 AM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। এর আগে রবিবার (২ জুলাই) রাতে পাইনাদি হাজিনগর সিআইখোলা এলাকার এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কুমিল্লার মুরাদনগরের জাররা গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় বসবাস করতেন।  পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় রবিবার রাতে তিনি ইজিবাইক চার্জ দিতে সিআইখোলা এলাকার রুবেলের গ্যারেজে যান। চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ওই ইজিবাইক চালক মারা যান।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম