ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ইজতেমা ময়দানে আরও ২ মুসল্লির মৃত্যু

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:51 PM

news image

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্বে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ে নেজামের ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টায় সুজাবত আলী সরকার (৭৫) ও রাত ২টায় মো. সামসুল আলম (৬০) ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন। সুজাবত আলী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গফুর আলী সরকারের ছেলে এবং সামসুল আলম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকার বাসিন্দা। বাদ ফজর ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন এবং দ্বিতীয় ধাপে ৪ জন মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম