ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ইজতেমা ময়দানে অবস্থান করছেন ৩৫২০ বিদেশি মেহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  10:46 AM

news image

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে ৪৯ দেশের ৩৫২০ জন বিদেশি মেহমান এখন ইজতেমা ময়দানে অবস্থান করছেন। আরও আসছেন বলে জানা গেছে। ইজতেমার বিদেশি খিত্তায় দায়িত্বশীল একজন কর্মকর্তা এই তথ্য জানান। প্রাপ্ত তথ্য মতে, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বের ৪৯টি দেশের ৩৫২০ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন।  ৪৯টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম। এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থাগ্রহণ করেছে ইজতেমা কর্তৃপক্ষ। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। বিদেশি খিত্তার সামনে দায়িত্বে ইনচার্জ টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম