ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ইজতেমা ময়দান ঘিরে তুরাগ-উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৫,  2:45 PM

news image

টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় ময়দানটি ঘিরে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ১৬ দিন পর অবশেষে প্রত্যাহার করা হয়েছে সেই নিষেধাজ্ঞা। শনিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারি করা নিষেধাজ্ঞা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হলো। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে। সংঘর্ষে প্রাণ হারান তিনজন, পাশাপাশি আহত হন উভয়পক্ষের শতাধিক লোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম