ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ইজতেমার দ্বিতীয় পর্বে এ পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  10:54 AM

news image

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ তীরের ইজতেমা ময়দানে আরও এক মুসল্লরি মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে জালাল মন্ডল (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। এ যাবৎ ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন। পরে তাদের জানাজা নামাজ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত অন্যদের মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০)  এবং রাত ৮টা ৫০মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দি (৬৫) মারা যান। মোহাম্মদ সায়েম জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম