ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ইকুয়েডরে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ৬৮ বন্দির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২১,  11:39 AM

news image

ইকুয়েডরের একটি কারাগারে বন্দিদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির গুয়াইয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করার হয়েছে। 

দেশটির পুলিশ বাহিনী জানিয়েছেন কারাগার ভবনের ভেতরে বন্দুক ও বিস্ফোরক পাওয়া গেছে। সম্প্রতি বেশ কয়েকবার কারাবন্দিদের সংঘর্ষে দেশটিতে অন্তত তিনশ জনের প্রাণ গেছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। সেইসঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও।  কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়েই মূলত তাদের দ্বন্দ্ব।  দেশটির কারাগার গুলোতে চলতি বছর প্রায় ৩০০ বন্দির মৃত্যু হয়েছে দাঙ্গায়।  গেল সেপ্টেম্বরেই দেশটির একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছিলেন। এটিই দেশটির ইতিহাসে কারাগারে দাঙ্গার সবচেয়ে বড় ঘটনা। 

সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম