ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

ইউরোপে রাশিয়ার গ্যাস রফতানি ১৫ শতাংশ বেড়েছে

#

০৩ নভেম্বর, ২০২৪,  10:56 AM

news image

ইউরোপে রাশিয়ার পাইপলাইন গ্যাস রফতানি ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রুশ বার্তা সংস্থা তাস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইউক্রেন হয়ে ট্রানজিট সম্পর্কিত গাজপ্রমের দৈনিক তথ্য এবং ইউরোপিয়ান নেটওয়ার্ক অব ট্রান্সমিশন সিস্টেম অপারেটরস ফর গ্যাসের (ইএনটিএসওজি) দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে বার্তা সংস্থাটি জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ইউরোপে রাশিয়ার পাইপলাইন গ্যাস রফতানি ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের একই সময়ে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল প্রায় ২৩ বিলিয়ন ঘনমিটার। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৬.৫২ বিলিয়ন ঘনমিটারে। ‘তাস’ বলছে, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) দেওয়া তথ্য অনুযায়ী, তুরস্কসহ ইউরোপজুড়ে রাশিয়ার পাইপলাইন গ্যাস সরবরাহ ১৯৭০ এর দশকের শুরু থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসে ২০২৩ সালে ৪৫ বিলিয়ন ঘনমিটারে দাঁড়ায়। তবে এ বছর আবার রফতানি বেড়ে গেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবরে ইউক্রেনীয় অঞ্চল দিয়ে পশ্চিম ও মধ্য ইউরোপীয় দেশগুলোতে সরবরাহ করা গ্যাস আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশগুলোতে তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ প্রায় ১৩.৬৬ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম