ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ইউরোপে যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় ৭ বাংলাদেশির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২২,  8:13 PM

news image

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইউরোপের ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে মারা যান তারা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানান।তিনি বলেন, ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ১৮ মাইল দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। পরে তাদের উদ্ধারে অভিযান চালায় তারা। প্রসিকিউটর লুইগি যোগ করেন,

অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে তার কার্যালয়। ল্যাম্পেদুসা মেয়র স্যালভাতোরে মার্তেল্লোও ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,ওই নৌকায় কমপক্ষে ২৮০ জন অভিবাসী ছিলেন। এদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক। হাজার হাজার আশ্রয়প্রার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক মাসে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ইউরোপ যাওয়ার প্রবণতা বেড়েছে। ইতালি সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী পৌঁছেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম