ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই, ২০২৬,  10:03 PM

news image

ইউরোপের পশ্চিমাঞ্চলে গত জুনের শেষ সপ্তাহে আঘাত হানা রেকর্ড পরিমাণ তাপদাহে এক সপ্তাহেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকারি মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমর্থিত একটি পর্যবেক্ষণ নেটওয়ার্ক ইউরোমোমো।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তিদের মধ্যে ৯ হাজারেরও বেশি ছিলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী। বিশেষজ্ঞদের মতে, চরম তাপপদাহে হিট স্ট্রোকের পাশাপাশি হৃদ্‌রোগ ও শ্বাসযন্ত্রের জটিলতা বেড়ে যাওয়ায় প্রবীণদের মৃত্যুঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

ডেনমার্কের স্ট্যাটেনস সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক এবং ইউরোমোমোর প্রতিনিধি লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, “বছরের এই সময়ে এত বেশি অতিরিক্ত মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক। সংখ্যাটি সত্যিই অনেক বেশি।”

তিনি আরও বলেন, ‘এই অতিরিক্ত মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ হলো চরম তাপপ্রবাহ। অন্য কোনো কারণ দিয়ে এ পরিস্থিতির ব্যাখ্যা দেওয়া কঠিন।’

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে জুনের শেষ সপ্তাহের এই ভয়াবহ তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপপ্রবাহ এখন আগের তুলনায় আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠছে।

ইউরোমোমোর তথ্য ২৭টি ইউরোপীয় দেশের জাতীয় মৃত্যুর পরিসংখ্যানের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এতে ২২ থেকে ২৮ জুন পর্যন্ত সব ধরনের মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত রয়েছে, যখন ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই সময়ে কোভিডের মত বড় কোনো প্রাদুর্ভাব বা অন্য কোনো উল্লেখযোগ্য কারণের তথ্য পাওয়া যায়নি, যা মৃত্যুর এই অস্বাভাবিক বৃদ্ধির ব্যাখ্যা দিতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম