ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা

ইউপি নির্বাচন: নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২১,  11:53 AM

news image

নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সালাহউদ্দিন মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তিনি বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে বাঁশগাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের মধ্যে বিরোধ চলছিলো। নির্বাচনের আগের দিন বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সকালে একজনের মৃত্যু হয়। বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে ওই ইউনিয়নের ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি। উল্লেখ্য, নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে রায়পুরায় ১০টি ও নরসিংদী সদরে দুটি ইউনিয়নের ১১৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যানে পদে ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম