ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা

ইউপি নির্বাচন: নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৩

#

নিজস্ব প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২১,  1:24 PM

news image

নিহতরা হলেন, বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪০)। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী। জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ‘মোবাইল ফোন’ প্রতীকের জাকির হোসেন। কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।থেমে থেমে সংঘর্ষ চলে। পরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সালাউদ্দিন। এ সময় বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, আজ ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়। রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দু’গ্রুপের সংঘর্ষে দুলাল মিয়া নামে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা। আর কয়জন মারা গেছে তা নিশ্চিত হতে পারিনি। এদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে সালাউদ্দিন মিয়া (৪০) নামে একজনের মরদেহ এসে পৌঁছেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম