ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইউপি নির্বাচন : কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুলাই, ২০২৩,  11:59 AM

news image

রাজশাহীর পবা উপজেলার পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ৯টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সোমবার ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। এ সময় কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিত বেশি। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ হাজার ৫২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৫০ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৬৭৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন প্রার্থী হয়েছেন। পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সহকারী পোলিং অফিসার কাজ করছে। সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কার কারণ নেই। ভোটারদের উপস্থিতিও ভালো। এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম