ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

ইউনূসের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  11:51 AM

news image

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার ও আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এদিন ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দুর্নীতি দমন কমিশন মামলার চার্জশিট দিয়েছে, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত। তিনি বলেন, ড. ইউনূসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে বাংলাদেশে আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠতে পারে। ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ। মিলার বলেন, আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার ও আপিলে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় বর্তমানে ড. মুহাম্মদ ইউনূস জামিনে আছেন। তার বিচার পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তারা সে আহ্বানে সাড়া দেননি। বরং বিভিন্ন মহল থেকে একাধিক বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে ড. ইউনূসের বিচার চলাকালে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করে অনধিকার চর্চা করেন ম্যাথিউ মিলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম