ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইউনিয়ন পরিষদ নির্বাচন, কলাপাড়ায় স্বতন্ত্র মোড়কে অংশ নিচ্ছে বিএনপি

#

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:12 PM

news image

গোফরান পলাশ:  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়াদ উত্তীর্ণ পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৬ মার্চ। স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থীরা অংশ নিচ্ছে। এছাড়া বিএনপি'র প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ না নিয়ে স্বতন্ত্র মোড়কে অংশ নেয়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচনী এলাকায়। গতকাল রবিবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী আসনে ৫০ জন এবং সাধারন আসনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, আজ  সোমবার মনোয়ন পত্র বাছাই করা হবে। ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ মার্চ পাঁচটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম