ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে দেশের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  12:04 PM

news image

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সোমবার (২২ আগস্ট) তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের কারণে বিশ্বে বড় বড় দেশগুলো সংকটের মধ্যে পড়েছে। সেখানে আমাদের অবস্থা আরও করুণ। তারপরও আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে আমরা জনগণের সেবা করে যাব। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি একটা কাজ করেছি যেটা পৃথিবীতে বিরল, যেটা হয়ত আর কেউ করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান হওয়ার পর থেকে যখন তিনি ভাষা আন্দোলন শুরু করে। তখন থেকেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে রিপোর্ট লেখা শুরু করে। সেই রিপোর্টগুলো আমাদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কাছে ছিল। সেগুলো আমি সংগ্রহ করি, সেখানে প্রায় ৪৫ হাজার পেপারর্স ছিল। সেগুলোর আমরা পাঠ উদ্ধার করি এবং প্রকাশ করার সিদ্ধান্ত নেই। ২০ বছর ধরে কাজ করে ইতোমধ্যে ১১ খণ্ড বের করা হয়েছে। আরও তিন খণ্ড বের হবে। Secret Documents of Intelligence Branch on Father of The Nation, Bangladesh: Bangabandhu Sheikh Mujibur Rahman এটাতে যদি চোখ বুলানো যায় তাহলে বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। এ সময় নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশটা আমাদের এই চিন্তা চেতনা যদি নিজের অন্তরে ধারণ করা যায়, এদেশের মাটি ও মানুষ আমাদের। সুতরাং তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হবে। তাহলেই আমাদের এ দেশ এগিয়ে যাবে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম