ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন এইচএসসি শুরু বৃহস্পতিবার, থাকবে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯ রাজনগরে সড়কে প্রাণ গেল মা-ছেলের তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, গভীর পর্যবেক্ষণে ভারত দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ইইউ যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  10:44 AM

news image

আগামী ডিসেম্বরে মাল্টা সফরে যাচ্ছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (১ নভেম্বর) ইউরো নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, যদি সফরটি নিশ্চিত হয়, তবে  ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটিই হবে কোনও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ল্যাভরভের প্রথম সফর। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ভেদোমোস্তি শুক্রবার জানিয়েছে, সের্গেই ল্যাভরভ ডিসেম্বরের শুরুতে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) বৈঠকের জন্য মাল্টায় যাবেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মাল্টা দূতাবাস নিশ্চিত করেছে যে ৫ ও ৬ ডিসেম্বর দ্বীপ রাষ্ট্রটিতে ওএসসিই মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি ইউরোপের সব সদস্যদের জন্য প্রযোজ্য যার মধ্যে রাশিয়ান ফেডারেশনও অন্তর্ভুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আয়োজক দেশটির নিশ্চিত করা উচিত, সকল (ওএসসিই) সদস্য রাষ্ট্রের এখানে কাজ করার সমান সুযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম